জনতা ইন্স্যুরেন্সকে শোকজ করেছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ জুলাই ২০২৩ | 304 বার পঠিত | প্রিন্ট

জনতা ইন্স্যুরেন্সকে শোকজ করেছে ডিএসই
Responsive Ad Banner

অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্সকে শোকজ করেছে ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি এই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে ডিএসই একটি তদন্ত নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১০ জুলাই ২০২৩ কোম্পানিটির শেয়ারের দর ছিল ২৭ টাকা ৪০ পয়সায়। আর ২০ জুলাই ২০২৩ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৩ টাকা ১০ পয়সায়। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ টাকা ৭০ পয়সা বা ৫৭ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ টাকা ২০ পয়সায়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫৪ পিএম | বুধবার, ২৬ জুলাই ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com