বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোষিত ডিভিডেন্ড পুর্নবিবেচনায় বৈঠকের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ | 168 বার পঠিত | প্রিন্ট

ঘোষিত ডিভিডেন্ড পুর্নবিবেচনায় বৈঠকের সিদ্ধান্ত
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য পুর্নবিবেচনায় বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৮ জুন সকাল ১১টায় পরিচালনা পর্ষদের এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ও বিএসইসির সঙ্গে করা বৈঠকের বিষয়ে আলোচনা হবে।

Responsive Ad Banner

এর আগে, গত ২ মে ডিএসইর ওয়েবসাইটে ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানায় রূপালী ব্যাংক। এতে বলা হয়, ব্যাংকটি ২০২৩ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড দেবে না।

এদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএসইসির হস্তক্ষেপে বিনিয়োগকারীদের স্বার্থে ডিভিডেন্ড দেবে ব্যাংকটি।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে আলোচনা করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

উভয় পক্ষের আলোচনা শেষে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং শেয়ারবাজারের উন্নয়নে রূপালী ব্যাংকের পর্ষদ ডিভিডেন্ড দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে ব্যাংকটি।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com