মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ আগস্ট ২০২১ | 634 বার পঠিত | প্রিন্ট

গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড (ক্লোজইন্ড) গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড। বৃহস্পতিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় ডিভিডেন্ড সংক্রান্ত এ ঘোষণা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা ফেস মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে ইউনিটহোল্ডারদের জন্য এক টাকা ২০ পয়সা।

Responsive Ad Banner

গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ২ টাকা ১৩ পয়সা। বাজারমূল্যে ফান্ডের প্রতি ইউনিটের সম্পদ মূল্য ১১ টাকা ৬৯ পয়সা।

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর।

ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com