গ্রীণ বন্ড অনুমোদন পেল প্রাণ এগ্রো

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ জুলাই ২০২১ | 419 বার পঠিত | প্রিন্ট

গ্রীণ বন্ড অনুমোদন পেল প্রাণ এগ্রো
Responsive Ad Banner

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাণ এগ্রো লিমিটেডের ১৫০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড এবং কুপন বিয়ারিং গ্রীণ বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে । আজ বুধবার (০৭ জুলাই) বিএসইসির ৭৮১তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা গেছে, এই বন্ডের কুপন হার ৯% যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ফান্ড ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকুলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে প্রাণ এগ্রো লিমিটেড পরিবেশের ভারসাম্য বজায় রেখে কোম্পানির তারল্য ও মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

এই বন্ডের প্রতি ইউনিট/লটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এই বন্ডের ট্রাস্টি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৫৪ পিএম | বুধবার, ০৭ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com