ব্রেকিং >>
ব্রেকিং >>

গ্রামীণ ওয়ান: স্কিম টু মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ অগাস্ট ২০২১ | 722 বার পঠিত | প্রিন্ট

গ্রামীণ ওয়ান: স্কিম টু মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড (ক্লোজইন্ড) গ্রামীণ ওয়ান: স্কিম টু মিউচুয়াল ফান্ড। আজ রোববার (২৯ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এই ফান্ডের ট্রাস্টি কমিটি সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের বছর ফান্ডটির ইউনিট প্রতি ৭৪ পয়সা আয় হয়েছিল।

সর্বশেষ বছরে আনরিয়ালাইজড মুনাফার হিসেবে ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ৬ টাকা ৮ পয়সা।

ফান্ডের লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।

ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে এইমস অব বাংলাদেশ লিমিটেড। আর ট্রাস্টির দায়িত্ব পালন করছে গ্রামীণ ফান্ড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:০৫ পিএম | রবিবার, ২৯ অগাস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com