ব্রেকিং >>
ব্রেকিং >>

গেইনার তালিকার শীর্ষে মেট্রো স্পিনিং

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | 225 বার পঠিত | প্রিন্ট

গেইনার তালিকার শীর্ষে মেট্রো স্পিনিং
Responsive Ad Banner

আজ ২৭ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মেট্রো স্পিনিং লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির বা গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগের কার্যদিবস রোববার মেট্রো স্পিনিং লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩১ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কসের ৮.৭৯ শতাংশ, জেমিনি সি ফুডের ৮.৭৪, ওরিয়ন ইনফিউশনের ৮.৩০, এডিএন টেলিকমের ৮.২৮, জেনেক্স ইনফোসিসের ৮.১৩, মনোস্পুল পেপারের ৭.২৬, এ্যাপেক্স ফুটওয়্যারের ৬.১৭, বসুন্ধরা পেপার মিলসের ৫.৮১ এবং জেএমআই হসপিটালের ৫.৪৩ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:২৬ পিএম | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com