ব্রেকিং >>
ব্রেকিং >>

গেইনার তালিকার শীর্ষে জেমিনি সি ফুড

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | 319 বার পঠিত | প্রিন্ট

গেইনার তালিকার শীর্ষে জেমিনি সি ফুড
Responsive Ad Banner

আজ ০৮ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জেমিনি সি ফুড লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির বা গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগের কার্যদিবস মঙ্গলবার জেমিনি সি ফুডের ক্লোজিং দর ছিল ৪৫৬ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৪৯৬ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩৯ টাকা ৯০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকসের ৮.০১ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৭.৮৯ শতাংশ, মুন্নু এগ্রোর ৭.৪৮ শতাংশ, বঙ্গজের ৫.৫৮ শতাংশ, ফাইন ফুডসের ৫.৫১ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.১৮ শতাংশ, সি পার্ল হোটেলের ৫.০৯ শতাংশ, কহিনুর কেমিক্যালসের ৫.০৩ শতাংশ এবং এ্যাপেক্স ফুডস লিমিটেডের ৪.৩২ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৩০ পিএম | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com