ব্রেকিং >>
ব্রেকিং >>

গেইনার তালিকার শীর্ষে ইসলামি ইন্সুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | 258 বার পঠিত | প্রিন্ট

গেইনার তালিকার শীর্ষে ইসলামি ইন্সুরেন্স
Responsive Ad Banner

আজ ২৩ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইসলামি ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির বা গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগের কার্যদিবস বুধবার ইসলামি ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩৯ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩৯ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা পয়সা বা ১.০২ শতাংশ বেড়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল হোটেলের ০.৯৪ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ০.৮৩ শতাংশ, ইসলামি ব্যাংকের ০.৩০ শতাংশ, বার্জার পেইন্টসের ০.১৯ শতাংশ, ন্যাশনাল টিয়ের ০.১৬ এবং বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ০.০৩ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:১৯ পিএম | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com