ব্রেকিং >>
ব্রেকিং >>

ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে শোকজ করেছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ | 359 বার পঠিত | প্রিন্ট

ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে শোকজ করেছে ডিএসই
Responsive Ad Banner

অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে শোকজ করেছে ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি এই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে ডিএসই একটি তদন্ত নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৩ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৪১ টাকা ২০ পয়সা। আজ ০৩ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৬ টাকা ৬০ বা ৬৪.৬৫ শতাংশ।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৩৩ পিএম | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com