বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহিনূর কেমিক্যালের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ | 241 বার পঠিত | প্রিন্ট

কোহিনূর কেমিক্যালের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কোহিনূর কেমিক্যালের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ ডিসেম্বর ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, অনুষ্ঠিত বার্ষিক সভায় ২০২১-২০২২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচী সমুহ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। আলোচ্য সভায় ২০২১-২০২২ অর্থ বৎসরের জন্য ২০ শতাংশ হারে ক্যাশ এবং ২০ শতাংশ হারে স্টক ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

Responsive Ad Banner

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক লে. কর্নেল কামাল আহমেদ, পিএসসি (অবসরপ্রাপ্ত), প্রফেসর ড. আনোয়ার হোসেন, কোম্পানি সচিব মোহা. শামীম কবীর, এফসিএমএ এবং সিএফও আবু বক্কর সিদ্দিক।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com