বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিবিদ সিডের কিউআই শেয়ার বিওতে জমা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ এপ্রিল ২০২২ | 279 বার পঠিত | প্রিন্ট

কৃষিবিদ সিডের কিউআই শেয়ার বিওতে জমা
Responsive Ad Banner

এসএমই খাতের কোম্পানি কৃষিবিদ সিড লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ ১০ এপ্রিল, রোববার কোম্পানিটির বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির কিউআই অফারে চাহিদার বিপরীতে ২.৫৪ গুণ বেশি আবেদন জমা পড়েছে।

Responsive Ad Banner

কৃষিবিদ সিড পুঁজিবাজার থেকে ১১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করবে। কোম্পানির চাহিদার বিপরীতে ২৯ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা দিয়েছে ৭২ যোগ্য বিনিয়োগকারী। অর্থাৎ চাহিদার বিপরীতে কৃষিবিদ সিডে ২.৫৪ গুণ বেশি আবেদন জমা পড়েছে। প্রতিটি যোগ্য বিনিয়োগকারীকেই প্রো-রাটার ভিত্তিতে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে কোম্পানিটি গত ২৪ মার্চ থেকে ২০ মার্চ পরযন্ত কিউআই আবেদন সম্পন্ন করে।

গত ৩১ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে।

বিএসইসি সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে ১১ কোটি ৬০ টাকা সংগ্রহ করবে।

কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৬০ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এসবিএল ক্যাপিটাল লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ১০ এপ্রিল ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com