ব্রেকিং >>
ব্রেকিং >>

কর্ণফুলী ইন্স্যুরেন্সের লেনদেন চালু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ জুন ২০২১ | 449 বার পঠিত | প্রিন্ট

কর্ণফুলী ইন্স্যুরেন্সের লেনদেন চালু
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল থেকে চালু হবে। রেকর্ড ডেটের কারণে আজ স্থগিত রয়েছে এ কোম্পানির শেয়ার লেনদেন । এর আগে ২৩ ও ২৪ জুন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বীমা খাতের কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬০ পয়সা। আগের বছর যা ছিল ১ টাকা ১০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ০২ পয়সা।

আগামী ২৬ আগস্ট বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৫৫ পিএম | রবিবার, ২৭ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com