শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | 177 বার পঠিত | প্রিন্ট

কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসি।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৭৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ১৫ পয়সা (রি-স্টেটেড) আয় হয়েছিল।

Responsive Ad Banner

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৪ টাকা ৭৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com