শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ আগস্ট ২০২২ | 466 বার পঠিত | প্রিন্ট

ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি লিমিটেড। অর্থাৎ সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারে ২৫ টাকা লভ্যাংশ পাবেন। তবে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা সাধারণ শেয়ারহোল্ডারদের চেয়ে কম লভ্যাংশ নেবেন। তাদেরকে ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। অর্থাৎ তারা শেয়ার প্রতি ১৫ টাকা লভ্যাংশ পাবেন। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা ১৬ পয়সা। আগের বছর কোম্পানিটির কোম্পানিটির ছিল ৫৪ টাকা ২১ পয়সা।

Responsive Ad Banner

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩৪ টাকা ০৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৮ সেপ্টম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টম্বর।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫৭ অপরাহ্ণ | সোমবার, ০৮ আগস্ট ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com