বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওরিয়ন ইনফিউশন উৎপাদন সম্প্রসারণে বড় বিনিয়োগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | 148 বার পঠিত | প্রিন্ট

ওরিয়ন ইনফিউশন উৎপাদন সম্প্রসারণে বড় বিনিয়োগের ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড তাদের বিদ্যমান উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সম্প্রতি এই বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, আইভি ফ্লুইডসের (IV Fluids) ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য এই সম্প্রসারণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাইকুলি এলাকায় অবস্থিত কারখানায় নতুন অবকাঠামো নির্মাণ করা হবে। এই নির্মাণ কাজ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Responsive Ad Banner

প্রকল্পটি বাস্তবায়ন হলে কোম্পানির উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে, যার ফলে বছরে অতিরিক্ত ২৫ কোটি ৫০ লাখ টাকার বিক্রয় আয় অর্জন করা সম্ভব হবে। এতে কোম্পানির লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

ওরিয়ন ইনফিউশন জানিয়েছে, এই পুরো বিনিয়োগ কোম্পানির নিজস্ব অভ্যন্তরীণ অর্থায়ন উৎস থেকে সম্পন্ন করা হবে, বাইরের কোনো ঋণ বা তহবিলের ওপর নির্ভর করতে হবে না।

কোম্পানির পরিচালনা পর্ষদের মতে, এই সম্প্রসারণ প্রকল্প সম্পন্ন হলে স্থানীয় বাজারে আইভি ফ্লুইডসের ঘাটতি পূরণে সহায়ক হবে এবং কোম্পানির বাজার অংশীদারিত্বও আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

Facebook Comments Box

Posted ১:৩৪ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com