বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভিডেন্ড ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশে ৫০ কোম্পানির বোর্ড সভা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | 36 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশে ৫০ কোম্পানির বোর্ড সভা নির্ধারণ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ৫০টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন, ডিভিডেন্ড ঘোষণা এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশের লক্ষ্যে বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এসব কোম্পানির মধ্যে রয়েছে— এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ইউসিবি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, আমান ফিড, ফিনিক্স ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, ডাচ-বাংলা ব্যাংক, আজিজ পাইপস, ড্যাফোডিল কম্পিউটারস, নর্দার্ন ইন্স্যুরেন্স, অলটেক্স, হাউওয়েল টেক্সটাইল, দেশ গার্মেন্টস, আমান কটন, ডেল্টা স্পিনার্স, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং, একমি ল্যাবরেটরিজ, জাহিন স্পিনিং, ইফাদ অটোস, এপেক্স ফুটওয়্যার, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, সিলভা ফার্মা, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, সেনা ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, এনআরবি ব্যাংক, ড্রাগন সোয়েটার, গোল্ডেন সন, আরডি ফুড, মুন্নু সিরামিকস, ওয়ালটন হাইটেক, মীর আক্তার হোসেন, সিলকো ফার্মা, ডরিন পাওয়ার, তসরিফা, রানার অটো, আইটিসি, তমিজউদ্দিন টেক্সটাইল, বিডি অটোকারস, মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ন ক্যাবলস, সি পার্ল হোটেল, ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মা।

Responsive Ad Banner

এগুলোর মধ্যে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ইউসিবি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, এনআরবি ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে, একই বোর্ড সভায় ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে সেনা ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স।

এছাড়া ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে আমান ফিড, ফরচুন সুজ, আজিজ পাইপস, ড্যাফোডিল কম্পিউটারস, অলটেক্স, হাউওয়েল টেক্সটাইল, দেশ গার্মেন্টস, আমান কটন, ডেল্টা স্পিনার্স, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং, একমি ল্যাবরেটরিজ, জাহিন স্পিনিং, ইফাদ অটোস, এপেক্স ফুটওয়্যার, সিলভা ফার্মা, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, খান ব্রাদার্স, ড্রাগন সোয়েটার, গোল্ডেন সন, আরডি ফুড, মুন্নু সিরামিকস, ওয়ালটন হাইটেক, মীর আক্তার হোসেন, সিলকো ফার্মা, ডরিন পাওয়ার, তসরিফা, রানার অটো, আইটিসি, তমিজউদ্দিন টেক্সটাইল, বিডি অটোকারস, ইস্টার্ন ক্যাবলস, সি পার্ল হোটেল, ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মা।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় নিচে দেওয়া হলো—

২৭ এপ্রিল (সোমবার)
বিকাল ৩:০০ টা— আজিজ পাইপস
বিকাল ৪:৩০ টা— হাউওয়েল টেক্সটাইল
বিকাল ৫:০০ টা— এপেক্স ফুটওয়্যার

২৮ এপ্রিল (মঙ্গলবার)
দুপুর ২:৩০ টা— ডেল্টা স্পিনার্স
দুপুর ২:৩৫ টা— রানার অটো
দুপুর ২:৪৫ টা— সেনা ইন্স্যুরেন্স
বিকাল ৩:০০ টা— ডাচ-বাংলা ব্যাংক, জাহিন স্পিনিং, দেশ গার্মেন্টস, সি পার্ল হোটেল
বিকাল ৪:০০ টা— সিলভা ফার্মা
বিকাল ৪:৩০ টা— ফরচুন সুজ, আমান ফিড
বিকাল ৫:০০ টা— আমান কটন

২৯ এপ্রিল (বুধবার)
দুপুর ২:০৫ টা— মীর আক্তার হোসেন
দুপুর ২:১৫ টা— বিএসআরএম স্টিল
দুপুর ২:৩০ টা— বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, আল-আরাফাহ ইসলামী ব্যাংক
বিকাল ৩:০০ টা— ওয়ালটন হাইটেক, ইফাদ অটোস, ইস্টার্ন ক্যাবলস, নর্দার্ন ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স
বিকাল ৩:১৫ টা— বিএসআরএম লিমিটেড
বিকাল ৩:৩০ টা— একমি ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশন, আইটিসি, ডরিন পাওয়ার, সিলকো ফার্মা, ড্যাফোডিল কম্পিউটারস
বিকাল ৪:০০ টা— ওরিয়ন ফার্মা, ফিনিক্স ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার, বিডি অটোকারস
বিকাল ৫:০০ টা— ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
বিকাল ৫:৩০ টা— পূবালী ব্যাংক, তসরিফা, মুন্নু সিরামিকস
সন্ধ্যা ৭:০০ টা— ইউসিবি

৩০ এপ্রিল (বৃহস্পতিবার)
দুপুর ২:০০ টা— এনআরবি ব্যাংক
দুপুর ২:৩০ টা— এপেক্স স্পিনিং, মার্কেন্টাইল ব্যাংক, সায়হাম কটন
বিকাল ৩:০০ টা— আরডি ফুড, এপেক্স ফুডস, অলটেক্স
বিকাল ৩:৩০ টা— তমিজউদ্দিন টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স
বিকাল ৪:০০ টা— গোল্ডেন সন

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com