বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ালটন হাইটেকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ এপ্রিল ২০২৪ | 306 বার পঠিত | প্রিন্ট

ওয়ালটন হাইটেকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

আজ রোববার (২১ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৯৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৭৮ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ টাকা ১৭ পয়সা। গতবছর একই সময়ে ৮ টাকা ২৫ পয়সা ছিল কোম্পানিটির ইপিএস।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির পুনঃমূল্যায়ন পরবর্তী শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫৯ টাকা ৬৮ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:১০ অপরাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com