ওয়ালটন-ডিজিটেক একীভূতকরণে হাইকোর্টের গ্রিন সিগন্যাল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট

ওয়ালটন-ডিজিটেক একীভূতকরণে হাইকোর্টের গ্রিন সিগন্যাল
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে একীভূত করার প্রস্তাবিত স্কিম অব মার্জারে ছাড়পত্র দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। কোম্পানিটির কৌশলগত করপোরেট পুনর্গঠনের উদ্যোগে এই অনুমোদনকে যুগান্তকারী অগ্রগতি বলে অভিহিত করেছে প্রতিষ্ঠানটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে ডিএসইতে প্রচারিত পূর্ববর্তী সংবাদের পরিপ্রেক্ষিতে এই তথ্য প্রদান করা হলো।

Responsive Ad Banner

কোম্পানিটি আরও জানায়, ২০২৬ সালের ২৯ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি বিষয়ক মামলা নম্বর ৩১৮/২০২৬-এর রায় ও আদেশের মাধ্যমে একীভূতকরণ স্কিমটি অনুমোদিত হয়। ওই রায় ও আদেশের নথি কোম্পানিটি ১১ আগস্ট ২০২৬ তারিখে হাতে পায়।

অনুমোদিত স্কিমের আওতায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে (স্থানান্তরকারী প্রতিষ্ঠান) ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির (গ্রহণকারী প্রতিষ্ঠান) সঙ্গে সংযুক্ত করা হবে।

কোম্পানির বরাতে বলা হয়, এই অনুমোদন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির কৌশলগত করপোরেট পুনর্গঠন কার্যক্রমের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে।

 

Facebook Comments Box

Posted ১০:৩১ এএম | বুধবার, ১২ অগাস্ট ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com