ব্রেকিং >>
ব্রেকিং >>

স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের, বাড়ল সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট

স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের, বাড়ল সূচক ও লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: টানা পতনের পর শেয়ারবাজারে ফিরেছে স্বস্তি। আজ (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সব সূচকই বেড়েছে। পাশাপাশি টাকার অংকে লেনদেনও উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর উন্নত হয়েছে।

গতকাল থেকে বাজারে উত্থানের ইঙ্গিত থাকলেও আজ তা পূর্ণতা পায়। বিনিয়োগকারীরা অংশগ্রহণ বাড়ায় লেনদেন হয়েছে ১ হাজার ১১৫ কোটি ৪২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২০৭ কোটি ২ লাখ টাকা বেশি।

Responsive Ad Banner

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৮.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৩.৫৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮২.৬০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮.৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৪.৫৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৪২টির দর বেড়েছে, ১০১টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি সূচকের ধারাবাহিক পতনে বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি তৈরি হলেও আজকের উত্থান সেই অবস্থা কাটিয়ে দিয়েছে। তাদের মতে, বাজার যেন আবার পতনের দিকে না যায় সেজন্য নিয়ন্ত্রক সংস্থার এখন শক্ত মনিটরিং জরুরি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) উত্থান দেখা গেছে। সেখানে আজ ৭১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩৫ কোটি ৫৬ লাখ টাকা থেকে প্রায় দ্বিগুণ। সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির দর বেড়েছে, ৪৯টির দর কমেছে এবং ১৮টির অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬১.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯০.৪৫ পয়েন্টে। আগের দিন সূচকটি মাত্র ১০.৬১ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ২:৫৮ পিএম | মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com