রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসওএস ডেভলেপমেন্টের শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত এডিএনের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২ | 159 বার পঠিত | প্রিন্ট

এসওএস ডেভলেপমেন্টের শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত এডিএনের
Responsive Ad Banner

এসওএস ডেভলেপমেন্ট লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহের জন্য খসড়া শেয়ার হস্তান্তর চুক্তি অনুমোদন দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকমের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এসওএস ডেভলেপমেন্ট লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এর ব্যবসার প্রকৃতি অগ্নি নিরাপত্তা সমাধান পরিষেবা প্রদান করা।

Responsive Ad Banner

এসওএস ডেভলেপমেন্টের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণে এডিএন টেলিকমের ২ কোটি টাকা ব্যয় হবে। কোম্পানির নিজস্ব তহবিল থেকে এই অর্থায়ন বিনিয়োগ করা হবে।

এদিকে এসওএস ডেভেলপমেন্ট “ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সাথে একটি যৌথ উদ্যোগ চুক্তি করেছে। যাতে ফায়ার গার্ড হিসাবে “ইন্সট্যান্ট রেসপন্স সিস্টেম” (আইআরএস) নামে নিজস্ব সিস্টেমসহ একটি উদ্ভাবনী ডিভাইসের সাথে ফায়ার সিকিউরিটি সলিউশন সার্ভিস প্রদান করা হয়।

এসওএস ডেভলেপমেন্টের সাথে এডিএন টেলিকমের এই চুক্তির মেয়াদ ১০ বছর। এই চুক্তির ফলে এডিএন টেলিকম বছরে প্রায় ৫০ কোটি টাকার বেশি আয় করবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com