বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | 445 বার পঠিত | প্রিন্ট

এশিয়া ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এশিয়া ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। । প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও দেখুন : আজকের ডিএসইর লুজার তালিকা

Responsive Ad Banner

জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৪৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৭০ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে ২৫ পয়সা।

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৭ পয়সা। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ১৮ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৩০ পয়সা। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৮ টাকা ৯ পয়সা।

আগের দুই প্রান্তিকের আর্থিক প্রতবেদন তুলে ধরা হলো-

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৮৯ পয়সা।

এদিকে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল এক টাকা ৪৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৬ টাকা ৪২ পয়সা।

অপরদিকে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭৪ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৭ টাকা ২ পয়সা।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা।

আরও পড়ুন : ব্লক মার্কেটে ২০ কোম্পানির শেয়ার লেনদেন

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২৮ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com