শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়াটিক ল্যাবরেটিজের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ | 537 বার পঠিত | প্রিন্ট

এশিয়াটিক ল্যাবরেটিজের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

এশিয়াটিক ল্যাবরেটিজের আইপিও (প্রাথমিক গণ প্রস্তাবের) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া থাকা কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ৪ ফেব্রুয়ারি, ২০২৪। আইপিও আবেদন চলবে ৮ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত।

Responsive Ad Banner

জানা যায়, গত ২৮ নভেম্বর বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের অর্থ উত্তোলনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

বিএসইসির ৮৩৭ তম কমিশন সভায় এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে ৯৫ কোটি টাকা বুক বিল্ডিং পদ্ধতিতে সিকিউরিটি আইন ২০১৫ অনুযায়ী প্রাথমিক গণ প্রস্তাবে আইপিও এর মাধ্যমে উত্তোলন করার প্রস্তাব অনমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তীতে ২০২৩ সালের ১৫ জানুয়ারি কমিশন শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের সাবসক্রিপশন অংশটুকু স্থগিত করেছিল। কমিশনের ৮৮৯ তম সভায় উক্ত স্থগিত আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:২১ অপরাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com