শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমারেল্ড অয়েলের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ জুন ২০২৩ | 362 বার পঠিত | প্রিন্ট

এমারেল্ড অয়েলের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েলের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন করা হয়েছে।

Responsive Ad Banner

ছয় বছরের মধ্যে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ের মধ্যে মোট পাঁচ বছর শেয়ারহোল্ডারদের ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করা হয়েছে। কেবল ২০২২ সালের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। যা আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫৮ পয়সা।

৩০ জুন, ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৬ পয়সা।

আগামী ১২ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ জুন।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com