নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | 73 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১১ টাকা ১৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫ টাকা ৫০ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ৫৫ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ২১ পয়সা।
আগামী ২৭ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
Posted ১০:২৬ পিএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.