শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনএফএ হিসাবে আমানত বৃদ্ধিতে ইতিবাচক প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ আগস্ট ২০২৫ | 141 বার পঠিত | প্রিন্ট

এনএফএ হিসাবে আমানত বৃদ্ধিতে ইতিবাচক প্রবৃদ্ধি
Responsive Ad Banner

প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের ব্যাংক সঞ্চয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, নো-ফ্রিলস (এনএফএ) বা চার্জমুক্ত হিসাবের আওতায় এ বছরের জুন শেষে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬ কোটি টাকা। যা গত মার্চ শেষে ছিল ৪ হাজার ৮৮৮ কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে আমানত বেড়েছে প্রায় ১৪০ কোটি টাকা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও প্রান্তিক মানুষের সঞ্চয় বৃদ্ধির এ প্রবণতা দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও ব্যাংক খাতে আস্থা বৃদ্ধির ইতিবাচক সংকেত দিচ্ছে।

Responsive Ad Banner

হিসাবের সংখ্যা বেড়েছে প্রায় ৪ লাখ ৭০ হাজার
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ শেষে ব্যাংকগুলোতে নো-ফ্রিলস হিসাবের সংখ্যা ছিল ২ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ৭৭০টি। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৭ লাখ ৬ হাজার ৭৯৯টি। অর্থাৎ তিন মাসে নতুন যুক্ত হয়েছে প্রায় ৪ লাখ ৭০ হাজার হিসাব।

আস্থা ফিরেছে ব্যাংক খাতে
বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা হ্রাস এবং আর্থিক খাতের স্থিতিশীলতায় কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের ফলে মানুষের আস্থা ফিরেছে। এর প্রভাবেই প্রান্তিক মানুষ আবার ব্যাংকে টাকা জমাতে শুরু করেছেন।

প্রবাসী আয়ের প্রবৃদ্ধি
নো-ফ্রিলস হিসাবে প্রবাসী আয়ও বেড়েছে। মার্চ শেষে প্রবাসী আয় ছিল ৭৭৭ কোটি ৮০ লাখ টাকা, যা জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৮০০ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ তিন মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৩ কোটি টাকা।

খাতভিত্তিক আমানতের পরিবর্তন
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে খাতভিত্তিক আমানতের হালনাগাদ চিত্র তুলে ধরা হয়েছে:

কৃষক: মার্চ শেষে ৭১৮ কোটি → জুন শেষে ৭৭০ কোটি টাকা

অতি দরিদ্র: মার্চ শেষে ২৩১ কোটি → জুন শেষে ২৪৬ কোটি টাকা

পোশাকশ্রমিক: মার্চ শেষে ৪৬৭ কোটি → জুন শেষে ৪৬৫ কোটি টাকা

মুক্তিযোদ্ধা: মার্চ শেষে ১,০১৩ কোটি → জুন শেষে ৯৬১ কোটি টাকা

সামাজিক সুরক্ষা সুবিধাভোগী: মার্চ শেষে ১,৭৩১ কোটি → জুন শেষে ১,৮২১ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের মন্তব্য
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, দেশে পালাবদলের পর মূল্যস্ফীতি কিছুটা হ্রাস পেয়েছে। ফলে প্রান্তিক মানুষের খরচের চাপও কমেছে। এজন্য অনেকে কষ্ট হলেও বাড়তি সঞ্চয়ের চেষ্টা করছেন।

 

Facebook Comments Box

Posted ১:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com