শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক সপ্তাহেই ডিএসই থেকে উবে গেল প্রায় ৬ হাজার কোটি টাকার মূলধন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ নভেম্বর ২০২৫ | 183 বার পঠিত | প্রিন্ট

এক সপ্তাহেই ডিএসই থেকে উবে গেল প্রায় ৬ হাজার কোটি টাকার মূলধন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৬-৩০ অক্টোবর ২০২৫) দেশের শেয়ারবাজারে সূচক ও বাজার মূলধন উভয়ই কমেছে। সপ্তাহজুড়ে দাম বেড়েছে যেসব কোম্পানির, তার চেয়ে বেশি কমেছে দরপতনের শিকার কোম্পানির সংখ্যা। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ৫ হাজার ৭৯৬ কোটি টাকা হ্রাস পেয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহের শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে দশমিক ৮২ শতাংশ।

Responsive Ad Banner

তবে আগের সপ্তাহে বাজার মূলধনে ৬ হাজার ৫৮ কোটি টাকার প্রবৃদ্ধি দেখা গিয়েছিল। তার আগের দুই সপ্তাহে যথাক্রমে ১৭ হাজার ৮৪১ কোটি ও ৭ হাজার ৯৩৭ কোটি টাকা কমে যায়। ফলে টানা দুই সপ্তাহে ২৫ হাজার কোটি টাকা কমার পর এক সপ্তাহের ব্যবধানে মূলধন কিছুটা ঘুরে দাঁড়ালেও চলতি সপ্তাহে আবারও কমে গেল প্রায় ৬ হাজার কোটি টাকা।

বাজার মূলধনের পাশাপাশি সূচকেও নেমেছে পতনের ছায়া। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ২৭ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়েছিল ৩০ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ। তারও আগে দুই সপ্তাহে সূচকটি যথাক্রমে ১৬৪ দশমিক ৩০ পয়েন্ট (৩ দশমিক ১১%) এবং ১৩২ দশমিক শূন্য ৭ পয়েন্ট (২ দশমিক ৪৪%) কমে যায়।

ইসলামী শরিয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসই শরিয়াহ ইনডেক্সও কমেছে ৫ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ২ দশমিক ২৬ পয়েন্ট (০.২১%)। তবে তার আগের দুই সপ্তাহে সূচকটি কমেছিল যথাক্রমে ৪৭ দশমিক ৯৮ পয়েন্ট (৪.২৩%) এবং ৩৭ দশমিক ৭১ পয়েন্ট (৩.২২%)।

বাছাই করা ভালো কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও সপ্তাহজুড়ে কমেছে ১০ দশমিক ৩৪ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৩০ দশমিক ১৮ পয়েন্ট (১.৫৩%)। তার আগে টানা দুই সপ্তাহে কমে যথাক্রমে ৬৫ দশমিক ১২ পয়েন্ট (৩.২০%) ও ৪৮ দশমিক ৮০ পয়েন্ট (২.৩৪%)।

যদিও সূচক ও মূলধনে পতন দেখা গেলেও, গত সপ্তাহে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৪২৭ কোটি ৭৪ লাখ টাকা থেকে প্রায় ২৯ কোটি ৬৩ লাখ টাকা বা ৬ দশমিক ৯৩ শতাংশ বেশি।

এদিকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৭টির শেয়ারমূল্য বেড়েছে, ৩৬টির কমেছে, আর ১৭৯টির মূল্য অপরিবর্তিত থেকেছে। অর্থাৎ সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রায় ৪৫ দশমিক ৫৫ শতাংশের শেয়ারের দরপতন হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৩০ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com