বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

এক্সিম ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ | 287 বার পঠিত | প্রিন্ট

এক্সিম ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল এক্সিম ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নাম পরিবর্তনে আগামী ২০ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।

Responsive Ad Banner

ব্যাংকটির নাম এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি রাখার সিদ্ধান্ত নিয়েছে এর পর্ষদ।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা।

আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৪ পয়সায়।

আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২২ টাকা ৩২ পয়সা।

সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এক্সিম ব্যাংক।

আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com