এইচআর টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ এপ্রিল ২০২২ | 440 বার পঠিত | প্রিন্ট

এইচআর টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
Responsive Ad Banner

৩১ মার্চ, ২০২২ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড। আজ সোমবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-৩১মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৯৩ পয়সা।

Responsive Ad Banner

প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৪ টাকা ৮২ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫৬ পিএম | সোমবার, ১৮ এপ্রিল ২০২২

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com