ইস্টার্ন ক্যাবলসের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | 54 বার পঠিত | প্রিন্ট

ইস্টার্ন ক্যাবলসের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ক্যাবলস। আলোচ্য বছরে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ৪ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৪৩ পয়সা।

Responsive Ad Banner

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৫৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২২ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৪ টাকা ৬৬ পয়সা।

আগামী ২৩ জানুয়ারি, ২০২৭ সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।

 

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com