নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ | 464 বার পঠিত | প্রিন্ট
৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ইজেনারেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ৪০ পয়সা।
৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৬৭ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১১:৩০ পিএম | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.