শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইজেনারেশনের ক্যাটাগরি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ | 229 বার পঠিত | প্রিন্ট

ইজেনারেশনের ক্যাটাগরি পরিবর্তন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : ছ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন লিমিটেডকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ই-জেনারেশন লিমিটেড ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে, যা ইতোমধ্যে শেয়ারহোল্ডার মধ্যে বিতরণ করা হয়েছে। এ কারণে কোম্পানিটির বিদ্যমান ক্যাটাগরি পরিবর্তন করে ‘এ’তে স্থানান্তর করা হয়েছে।

Responsive Ad Banner

এদিকে, দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৬ পয়সা।
এছাড়া, ৬ মাসে (জুলাই,২১-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২১ টাকা ০১ পয়সা।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৮:৪৪ অপরাহ্ণ | সোমবার, ৩১ জানুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com