ব্রেকিং >>
ব্রেকিং >>

ইউনিয়ন ক্যাপিটালের আর্থিক প্রতিবেদন তৈরিতে বিলম্বের ব্যাখা প্রদান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ অগাস্ট ২০২৩ | 291 বার পঠিত | প্রিন্ট

ইউনিয়ন ক্যাপিটালের আর্থিক প্রতিবেদন তৈরিতে বিলম্বের ব্যাখা প্রদান
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটালের আর্থিক প্রতিবেদন তৈরিতে বিলম্বের ব্যাখা প্রদান করা হয়েছে। কোম্পানিটি ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তৈরিতে বিলম্বের কারণ ব্যাখ্যা করেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠান ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেডের ঋণের ব্যালান্সের ওপর সুদ না নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে। কারণ সহযোগী কোম্পানি তার মার্জিন ঋণ ক্লায়েন্টের কাছে সুদ চার্জ করতে পারে না। ইতিমধ্যে তাদের পোর্টফোলিও ইতিমধ্যে সীমাবদ্ধ রয়েছে। এই অবস্থায় যদি ইউনিক্যাপ সুদ চার্জ করে তাহলে সহযোগী প্রতিষ্ঠানে আরও ক্ষতির সম্মুখীন হবে। এতে আর্থিক খাতের ওপর ও নেতিবাচক প্রভাব পড়বে।

Responsive Ad Banner

বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধন্তের জন্য অপেক্ষা করছে। এর ফলে কোম্পানিটি ২০২২ সালের আর্থিক প্রতিবেদন তৈরি করতে পারছে না।

কোম্পানিটি আরও জানিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টিং রেগুলেশন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিক ও দ্বিতীয় প্রান্তিকের (২০২৩ সালের ৩০ জুন) আর্থিক প্রতিবেদন জমা দিতে হবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৪৯ পিএম | বুধবার, ০৯ অগাস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com