নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ মে ২০২২ | 396 বার পঠিত | প্রিন্ট
প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৮ পয়সা।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৪ টাকা ৮৫ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৬ টাকা ৪৫ পয়সা।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ৮৯ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৫:৫৪ পিএম | বৃহস্পতিবার, ১২ মে ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.