নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ | 1988 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজার তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৬৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৪৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৩ টাকা ৪ পয়সা। আলোচ্য বছরে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৪৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩ টাকা ৬০ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৬ এপ্রিল বেলা ১১টায় এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।
শেয়ারবাজার২৪
Posted ৭:৩০ পিএম | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.