শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আয় বেড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ জুলাই ২০২১ | 420 বার পঠিত | প্রিন্ট

আয় বেড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের
Responsive Ad Banner

গত বছরের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের। আজ সোমবার অনুষ্ঠিত ব্যাংকটির বোর্ড সভায় দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করেছে ব্যাংকটি। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৬ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৬ পয়সা।

Responsive Ad Banner

এদিকে, প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকের শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল (কনসোলিডেটেড ইপিএস) ৮২ পয়সা ছিল (রিস্টেটেড)।

দুই প্রান্তিকে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৮৯ পয়সা, যা গত বছর মাইনাস ৮ টাকা ৯৬ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৪৬ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৬ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com