আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বাড়ার কারণ নেই

  |   বুধবার, ১৬ জুন ২০২১ | 373 বার পঠিত | প্রিন্ট

আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বাড়ার কারণ নেই
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত নোটিশের জবাবে এমনটিই জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, সম্প্রতি আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১৫ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩১ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ২২ টাকা ৯০ পয়সা। ১৫ জুন কোম্পানিটির শেয়ার দর ৩৮ টাকায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৫৭ পিএম | বুধবার, ১৬ জুন ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com