নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ | 241 বার পঠিত | প্রিন্ট
চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর’২৪) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজিস লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল ১৯ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল মাইনাস ৩৯ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১ টাকা ৪৯ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১২:০৪ এএম | শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.