আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | 18 বার পঠিত | প্রিন্ট

আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার প্রস্তুতি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক অর্থায়নের উৎস বাড়াতে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে সরাসরি অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নিউইয়র্ক অথবা লন্ডনের আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার প্রস্তুতি চলছে। প্রচলিত বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে অর্থায়নের বিকল্প ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন বাংলাদেশ ২০২৬’-এর সংবাদ ব্রিফিংয়ে সরকারের এ পরিকল্পনার কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে তিনি সম্মেলনের উদ্বোধন করেন।

Responsive Ad Banner

অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি বলেন, দেশের বেসরকারি খাত দীর্ঘদিন ধরে অর্থায়নের জন্য প্রধানত ব্যাংকঋণের ওপর নির্ভরশীল। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়নি, এমনকি বন্ডও ইস্যু করা হয়নি। এতে ব্যাংকগুলোর ওপর ঋণ জোগানের চাপ ক্রমেই বেড়েছে।

তিনি জানান, আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের লক্ষ্যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এ জন্য নিউইয়র্ক ও লন্ডনের বাজারকে বিবেচনায় রাখা হয়েছে। তবে প্রথম পর্যায়ে কী পরিমাণ বন্ড ছাড়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ বাজার থেকে শুধু বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করে উন্নয়ন প্রকল্পগুলোর বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটানো সম্ভব নয়। তাই আন্তর্জাতিক পুঁজিবাজারসহ অর্থায়নের অন্যান্য বিকল্প উৎস কাজে লাগানো জরুরি। অর্থ সংগ্রহের ক্ষেত্র বাড়ানো গেলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা জোগাড়ের সুযোগও বাড়বে।

এ সময় দেশি ও আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহে সরকারের বিবেচনাধীন বিভিন্ন ধরনের বন্ড এবং বিনিয়োগ উপকরণের পরিকল্পনাও তুলে ধরেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘নিউইয়র্কে ডলার বন্ড ছাড়ছি এবং হংকংয়ে বাংলাদেশভিত্তিক একটি ইকুইটি ফান্ড চালু করছি। পরবর্তী সময়ে জাপানের বাজারে সামুরাই বন্ড, চীনের বাজারে পান্ডা বন্ড এবং দেশের বাজারে সুকুক বন্ড ছাড়ব।’

সরকারের এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে সরাসরি অর্থ সংগ্রহের পাশাপাশি বৈদেশিক অর্থায়নের উৎসে বৈচিত্র্য আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:০০ এএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com