ব্রেকিং >>
ব্রেকিং >>

আজ ১০ কোম্পানির বোর্ড সভা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ | 234 বার পঠিত | প্রিন্ট

আজ ১০ কোম্পানির বোর্ড সভা
Responsive Ad Banner

আজ অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির বোর্ড সভা। কোম্পানিগুলো হলো- জেএমআই হসপিটাল, কেডিএস এক্সেসরিজ, স্কয়ার ফার্মা, ইভিন্স টেক্সটাইল, আরগন ডেনিমস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, এনআরবি ব্যাংক এবং ক্যাপিটেক গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ বিকাল ৩টায় স্কয়ার ফার্মা, আরগন ডেনিম ও এনআরবি ব্যাংক, বিকাল সাড়ে ৩টায় সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, বিকাল ৪টায় কেডিএস এক্সেসরিজ, ইভিন্স টেক্সটাইল ও গ্রোথ ফান্ড এবং বিকাল ৫টায় পূবালী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

Responsive Ad Banner

সভায় স্কয়ার ফার্মা, জেএমআই হসপিটাল, আরগন ডেনিম, কেডিএস এক্সেসরিজ এবং ইভিন্স টেক্সটাইলের ৩০ জুন, ২০২৪ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

অপরদিকে, অনুষ্ঠিত সভায় এনআরবি ব্যাংক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং পূবালী ব্যাংকের ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষতী আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। এছাড়া, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষতী আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৩৩ এএম | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com