শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিও অনুমোদন পেয়েছে একমি পেস্টিসাইডস

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ জুলাই ২০২১ | 500 বার পঠিত | প্রিন্ট

আইপিও অনুমোদন পেয়েছে একমি পেস্টিসাইডস
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। সোমবার (১৯ জুলাই) কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বিএসইসির ৭৮৫তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, অভিহিত মূল্য ১০ টাকা দামে ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। উত্তোলিত টাকা দিয়ে ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে কোম্পানিটি। কোম্পানিটি আইপিওতে আসার পরবর্তী চার বছরে লভ্যাংশ হিসেবে কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ওই প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৪৮ পয়সা। পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৬ টাকা ৬৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com