রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নতুন যন্ত্রপাতি আমদানির সিদ্ধান্ত, বিনিয়োগ প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নতুন যন্ত্রপাতি আমদানির সিদ্ধান্ত, বিনিয়োগ প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি কোম্পানি Olympic Industries PLC নতুন উৎপাদন সক্ষমতা বাড়াতে তিন সেট আধুনিক যন্ত্রপাতি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তত্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভা গত ৭ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় দুটি নতুন কার্টন উৎপাদন যন্ত্রপাতি এবং খাদ্য শিল্পের জন্য একটি ‘এগ ওয়াশিং অ্যান্ড ব্রেকিং মেশিন’ আমদানির সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

Responsive Ad Banner

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, কার্টন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের জন্য ২টি ব্র্যান্ড নিউ ক্যাপিটাল মেশিনারি আমদানি করা হবে। এই যন্ত্রপাতিগুলো চীনের Cangzhou Rupali Import and Export Co. Ltd. থেকে কেনা হবে। এর মোট উৎপাদন সক্ষমতা হবে বছরে ৩১ কোটি ৫৩ লাখ ৬০ হাজার পিস কার্টন। প্রতিটি মেশিনের উৎপাদন সক্ষমতা বছরে ১৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার পিস এবং সর্বোচ্চ প্রিন্টিং এরিয়া হবে ৯০০ × ২০৫০ মিলিমিটার।

এই দুই সেট যন্ত্রপাতি আমদানিতে মোট ব্যয় হবে ৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা (ফ্রেইট চার্জসহ)। যন্ত্রপাতিগুলো কোম্পানির নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঞ্চপুর এলাকায় অবস্থিত কুতুবপুর কারখানায় স্থাপন ও কমিশনিং করা হবে।

এছাড়া খাদ্য শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়াতে একটি “এগ ওয়াশিং অ্যান্ড ব্রেকিং মেশিন” আমদানির সিদ্ধান্তও নিয়েছে কোম্পানিটি। এই মেশিনটি হংকংভিত্তিক প্রতিষ্ঠান Hong Kong Tech Yun Industrial Limited থেকে কেনা হবে।

মেশিনটির বার্ষিক উৎপাদন সক্ষমতা হবে ১৭ কোটি ৫২ লাখ পিস। এটি আমদানিতে মোট ব্যয় হবে ৪৬ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ লাখ ৪৪ হাজার ২০০ টাকা (ফ্রেইট চার্জসহ)। মেশিনটি কোম্পানির সোনারগাঁয়ের কাঞ্চপুর এলাকায় অবস্থিত লোলাতি কারখানায় স্থাপন করা হবে।

কোম্পানির মতে, নতুন এই যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

 

 

Facebook Comments Box

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com