মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসায়ন নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে অবস্থান জানালো পিপলস লিজিং

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ মে ২০২৬ | 46 বার পঠিত | প্রিন্ট

অবসায়ন নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে অবস্থান জানালো পিপলস লিজিং
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) সম্প্রতি এক অনলাইন প্রতিবেদন নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি তাদের ব্যাখ্যায় জানিয়েছে যে, অর্থসংকটের কারণে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এফআই) ম্যাটার নং-০১ অব ২০১৯ অনুসারে ২০১৯ সালের ১৪ জুলাই থেকে ২০২১ সালের ১১ জুলাই পর্যন্ত তারা লিকুইডেশন (অবসায়ন) প্রক্রিয়ার অধীনে ছিল। পরবর্তীতে ওই একই মামলায় ২০২১ সালের ১২ জুলাই আদালতের আদেশ নং-৯৬-এর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

Responsive Ad Banner

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বর্তমান পরিচালনা পর্ষদ কোম্পানিটির পুনরুদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে।

এ প্রসঙ্গে পিএলএফএসএল জানায়, গত ১৩ মে ২০২৬ তারিখে “BB decides to liquidate five NBFIs by July” শীর্ষক সংবাদটি তাদের নজরে এসেছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কিংবা অন্য কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক দলিল, পরিপত্র, নির্দেশনা কিংবা যোগাযোগ তারা পায়নি বলে উল্লেখ করে কোম্পানিটি।

 

Facebook Comments Box

Posted ১২:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com