ব্রেকিং >>
ব্রেকিং >>

১ হাজার কোটি টাকার সবুজ বন্ড ইস্যুর অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ মে ২০২৬ | 65 বার পঠিত | প্রিন্ট

১ হাজার কোটি টাকার সবুজ বন্ড ইস্যুর অনুমোদন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসি ১ হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যুর অনুমোদন দিয়েছে। গত ২১ মে, ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যাংকটির ৩৯৫তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড ও পূর্ণাঙ্গভাবে রিডিমেবল (অ-পরিবর্তনযোগ্য, অগংরক্ষিত ও সম্পূর্ণ পরিশোধযোগ্য) গ্রিন বন্ড। বন্ডটির সর্বোচ্চ আকার ধরা হয়েছে ১ হাজার কোটি টাকা এবং এর মেয়াদ সর্বোচ্চ তিন বছর নির্ধারণ করা হয়েছে।

Responsive Ad Banner

প্রাইভেট প্লেসমেন্টের (বেসরকারি স্থানায়ন) মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন সবুজ অর্থায়ন কার্যক্রমে (গ্রিন ফাইন্যান্সিং) ব্যবহার করা হবে।

তবে কোম্পানিটি স্পষ্ট জানিয়েছে, বন্ড ইস্যুর বিষয়টি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন মিললেই বন্ডটি বাজারে ছাড়া হবে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সবুজ অর্থায়নে ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ পরিবেশবান্ধব প্রকল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ১২:২০ পিএম | শনিবার, ২৩ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com