সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ হাজার বন্ড ইস্যুতে অনুমোদন পেল সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | 93 বার পঠিত | প্রিন্ট

১২ হাজার বন্ড ইস্যুতে অনুমোদন পেল সিটি ব্যাংক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড (CITYBANK) ১,২০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সম্মতি পেয়েছে।

এর আগে, ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে এ বন্ড ইস্যুর বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে কোম্পানিটি বিএসইসির অনুমোদনের জন্য আবেদন করে এবং নিয়ন্ত্রক সংস্থা এ প্রস্তাবে সম্মতি প্রদান করেছে।

Responsive Ad Banner

কোম্পানি সূত্রে জানা গেছে, এটি হবে আনসিকিউর্ড, নন-কনভার্টিবল, সম্পূর্ণ পরিশোধিত, সম্পূর্ণ রিডিমেবল এবং কুপন বহনকারী সাব-অর্ডিনেটেড টিয়ার-টু বন্ড। মোট ১,২০০ কোটি টাকার এই বন্ড ১২ হাজার ইউনিটে বিভক্ত করা হবে, যেখানে প্রতিটি বন্ডের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটির মূলধন ভিত্তি আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

Posted ৫:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com