বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ জুলাই ২০২৫ | 223 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৬ জুলাই স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং আইএফআইসি ব্যাংক। রেকর্ড ডেটের কারণে আগামী ১৭ জুলাই এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪০ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান ছিল ১ টাকা ৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩০ পয়সা।

আগামী ১৬ সেপ্টেম্বর সকাল টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আইএফআইসি ব্যাংক : ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার লোকসান হয়েছে ৬৩ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা।

৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৬ পয়সা।

কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’ প্রস্তাবসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে

Facebook Comments Box

Posted ১:০৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com