বুধবার ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করছে তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ জুলাই ২০২৫ | 265 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করছে তিন কোম্পানি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি শেয়ার লেনদেনের জন্য স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো— গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, গ্রামীণ ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার আজ ও আগামীকাল স্পট মার্কেটে লেনদেন হবে এবং ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটেলমেন্ট অনুযায়ী নিষ্পত্তি হবে। উভয় কোম্পানির রেকর্ড ডেট ৩০ জুলাই ২০২৫, এদিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

Responsive Ad Banner

অন্যদিকে, গ্রামীণ ইন্স্যুরেন্সের শেয়ার আজ থেকে ৩০ জুলাই পর্যন্ত ২০২৫ পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে এবং ব্লক লেনদেনও স্পট সেটেলমেন্ট অনুযায়ী নিষ্পত্তি হবে। এই কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই ২০২৫, যেদিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, রেকর্ড ডেটের আগের কার্যদিবস পর্যন্ত স্পট মার্কেটে লেনদেনের মাধ্যমে বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ বা অন্যান্য প্রাসঙ্গিক সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

Facebook Comments Box

Posted ১২:২৯ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com