সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক রিটার্নে ১৭ খাতে লোকসান বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | 214 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক রিটার্নে ১৭ খাতে লোকসান বিনিয়োগকারীদের
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১২-১৬ জানুয়ারি’২৫) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে। এর ফলে এই ১৭ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৩ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আর্থিক খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ৩.৭০ শতাংশ। ৩.২০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক এবং ভ্রমণ ও অবকাশ খাত। একই সময়ে ৩.১০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সিমেন্ট এবং তথ্য প্রযুক্তি খাত।

Responsive Ad Banner

লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- লাইফ ইন্স্যুরেন্স খাতে ২.৮০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৫০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৭০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.৪০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.২০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.২০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.২০ শতাংশ, ট্যানারি খাতে ১.০০ শতাংশ, কাগজ ও রসায়ন খাতে ১.০০ শতাংশ, বস্ত্র খাতে ০.৯০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৯০ শতাংশ এবং পাট খাতে ০.৫০ শতাংশ দর কমেছে।

এদিকে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে সিরামিক খাতে। এ খাতে সাপ্তাহিক রিটার্নে ৩.১০ শতাংশ দর বেড়েছে। অন্য দুই খাতের মধ্যে- প্রকৌশল খাতে ২.৩০ শতাংশ এবং বিবিধ খাতে ০.২০ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com