মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ | 193 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৯ সেপ্টেম্বর -০৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বিআইএফসির। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩২.৩৯ শতাংশ।

Responsive Ad Banner

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৭ টাকা ১০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৯ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা আফতাব অটোমোবাইলসের শেয়ার দর বেড়েছে ১৬.৭২ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৯ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা।

১৩.৬৮ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এডিএন টেলিকম।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৯১ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০৩ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১২ টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- প্যারামাউন্ট টেক্সটাইলের ১২.২৩ শতাংশ, শ্যামপুর সুগারের ৮.৮৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ৮.৩৪ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৮.১২ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৭.৭৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.৫৩ শতাংশ এবং আইসিবি সোনালী ওয়ানের ৭.১৪ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com