সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারদর অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে ডিএসইর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | 83 বার পঠিত | প্রিন্ট

শেয়ারদর অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে ডিএসইর সতর্কতা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ওই কোম্পানিতে বিনিয়োগের আগে সতর্ক হওয়ার জন্য বিনিয়োগকারীদের প্রতি নির্দেশনা জারি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই কর্তৃপক্ষ ডমিনেজ স্টিলের শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে। জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই যা এই অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ হতে পারে।

Responsive Ad Banner

পরিসংখ্যান বলছে, ১০ মার্চ ডমিনেজ স্টিলের শেয়ারদর ছিল ৩৬ টাকা ৪০ পয়সা। আর ৮ এপ্রিল লেনদেন শেষে তা দাঁড়ায় ৪৯ টাকা ১০ পয়সায়। অর্থাৎ মাত্র ১৬ কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ১২ টাকা ৭০ পয়সা, যা প্রায় ৩৪ দশমিক ৯০ শতাংশ।

 

Facebook Comments Box

Posted ১২:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com