সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারহোল্ডার নির্ধারণে স্পট মার্কেটে দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | 89 বার পঠিত | প্রিন্ট

শেয়ারহোল্ডার নির্ধারণে স্পট মার্কেটে দুই কোম্পানি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে। আগামী ১৯ ও ২০ এপ্রিল এই দুই কার্যদিবসে কোম্পানি দুটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এদিন ইউনাইটেড ফাইন্যান্সের অসাধারণ সাধারণ সভা (ইজিএম) এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত কারণে শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

Responsive Ad Banner

৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে কোম্পানিটির এজিএম আগামী ১৮ মে সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, ইউনাইটেড ফাইন্যান্স শরিয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম চালুর পরিকল্পনা করেছে। এ উদ্দেশ্যে কোম্পানিটি তাদের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে, যা বাস্তবায়নের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও শেয়ারহোল্ডারদের সম্মতি প্রয়োজন হবে।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কোম্পানিটি আগামী ১৭ মে সকাল ১১টায় একটি অসাধারণ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানির মতে, ইসলামী ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে শরিয়াহভিত্তিক অর্থায়ন চালু করলে ব্যবসার পরিধি আরও সম্প্রসারিত হবে।

Facebook Comments Box

Posted ১:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com